জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেছেন, ব্যক্তি যে রাজনৈতিক দলেরই হোন না কেন, ২০২৪ সালে নাহিদ, হাসনাত, সারজিস, আখতার ও আসিফদের অবদান অস্বীকার করলে তা বিবেকহীনতার পরিচয়।
বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ওই পোস্টের মন্তব্যের ঘরে তিনি আরও লেখেন, আজ সেই সব সমন্বয়কদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার দিন, যারা নিজেদের জীবন বাজি রেখেছিলেন। তিনি বলেন, অনেকেই হয়তো আজ একই পথের সহযাত্রী নন। তবে বাম, ডান, মধ্যমপন্থী কিংবা সাধারণ ছাত্রছাত্রীদের অবদান যদি কেউ ভুলে যায়, তাহলে তারা মানুষের পর্যায়ে নেই।
সূত্র: যুগান্তর।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন