ঢাকা    বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

‘শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকারও এক ধরনের চাপে রয়েছে’ : আসিফ

গণঅভ্যুত্থানের পর দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে ভারত সরকারও এক ধরনের চাপে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ হোসেন সজীব ভুইয়া।

তিনি বলেন, ভারত সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে একাধিকবার শোনা গেছে, শেখ হাসিনাকে ভারতের ভূখণ্ড থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না। তবে বাস্তবে দেখা যাচ্ছে, তিনি রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আসিফের ভাষ্য অনুযায়ী, শুরুতে তার সরাসরি উপস্থিত হওয়ার কথা থাকলেও পরে জানানো হয় তিনি অনলাইনে যুক্ত হবেন। এরপর বলা হয়, তাকে দেখা যাবে না, শুধু কণ্ঠ শোনা যাবে। তার মতে, এসব বিষয় থেকে বোঝা যায় ভারত সরকারও এক ধরনের চাপে রয়েছে এবং সেখানে তিনি হয়তো স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন না।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ১১-দলীয় ঐক্যের আয়োজিত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসিফ আরও বলেন, বিশ্বের অন্য দেশগুলোতেও যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তারা শুনেছেন। তবে তার ধারণা, কোনো দেশই তাকে সে ধরনের সুযোগ দেবে না। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফাঁসির আসামি এবং তার বিরুদ্ধে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) নিষ্পত্তি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সবশেষে তিনি বলেন, ৫ আগস্ট ভারত সরকার বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। আদালতের দেওয়া রায় দ্রুত বাস্তবায়িত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সূত্র: যুগান্তর।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

‘শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকারও এক ধরনের চাপে রয়েছে’ : আসিফ

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x