তথ্য অফিস, লামার উদ্যোগে জিপিএমএস (GPMS) কর্মপরিকল্পনার আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার হলরুমে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন, আলীকদম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চক্রবর্তী এবং আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আজহারুল ইসলাম।
বিশেষ অতিথি সাইফুল ইসলাম রিমন তার বক্তব্যে বলেন, সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পূর্ণ বিনামূল্যে বাস্তবায়ন করা হচ্ছে। এ বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য তিনি নারীদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে সঠিক তথ্য প্রদান অত্যন্ত জরুরি।
সভাপতির বক্তব্যে সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন। তিনি বলেন, তথ্য সংগ্রহের সময় পরিবারের সঠিক তথ্য প্রদান এবং জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করতে হবে।
তিনি ডিজিটাল প্রতারণা বিষয়ে সতর্ক করে বলেন, সরকারি ভাতা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রাপ্তির পর কোনো অবস্থাতেই OTP (ওয়ান-টাইম পাসওয়ার্ড), PIN বা পাসওয়ার্ড অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। প্রতারণা এড়াতে এসব তথ্য সম্পূর্ণ গোপন রাখতে হবে।
সমাবেশে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত অন্যান্য অগ্রাধিকার কর্মসূচি যেমন কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা, প্রবাসী কার্ড, প্রতি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণ এবং স্বাস্থ্য কার্ড সম্পর্কেও আলোচনা করা হয়। সরকারি সেবা গ্রহণে দাল বা মধ্যস্বত্বভোগীকে এড়িয়ে সরাসরি সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ এবং গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।
সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন