ঢাকা    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় আহত তিন বাংলাদেশি পেলেন ৩৩ কোটি টাকার ক্ষতিপূরণ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তিন বাংলাদেশি প্রায় ২৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ পেয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৩৩ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা।

তিন বাংলাদেশির হয়ে আইনি লড়াই করে ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা করেছেন নিউইয়র্কের অ্যাটর্নি মঈন চৌধুরী।

প্রায় তিন বছর আগে ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে যান ওই তিন বাংলাদেশি। বিশ্বখ্যাত নায়াগ্রা ফলস দেখতে যাওয়ার সময় তারা সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। নায়াগ্রা ফলসের কাছাকাছি এলাকায় তাদের বহনকারী একটি প্রাইভেট কারকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন।

অ্যাটর্নি মঈন চৌধুরী জানান, গত দুই দশকে দুর্ঘটনা, ভুল চিকিৎসা কিংবা অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত হওয়ার ঘটনায় প্রবাসীদের পক্ষে আইনি লড়াই করে প্রায় এক শ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ আদায় করতে সক্ষম হয়েছেন তিনি।

তিনি বলেন, এই মামলাটি বিশেষভাবে আলোচনার দাবি রাখে। কারণ, দুর্ঘটনার সময় ওই তিনজন ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। মক্কেলদের বিশেষ অনুরোধ থাকায় তাদের পরিচয় প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

অ্যাটর্নি মঈন চৌধুরী আরও জানান, নায়াগ্রা ফলসের কাছে তাদের বহনকারী প্রাইভেট কারটিকে একটি ট্রাক প্রচণ্ড গতিতে ধাক্কা দিলে তিনজনই গুরুতর আহত হন।

তিনি বলেন, এর আগেও ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কয়েকজন বাংলাদেশি দুর্ঘটনায় আহত হয়েছেন। তার ল ফার্ম আইনি লড়াইয়ের মাধ্যমে তাদের জন্য ক্ষতিপূরণ আদায় করতে সক্ষম হয়েছে। আদালতের রায়ে পাওয়া কয়েকজনের ক্ষতিপূরণের অর্থ তিনি নিজে বাংলাদেশে গিয়ে তাদের হাতে পৌঁছে দিয়েছেন।

সূত্র: কালের কণ্ঠ।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় আহত তিন বাংলাদেশি পেলেন ৩৩ কোটি টাকার ক্ষতিপূরণ

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x