ঢাকা    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যেই পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পথে রয়েছে। শুক্রবার সৌদি আরবে অনুষ্ঠিতব্য ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে তিন দেশ একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করবে।

সরকারি সফরে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বৈঠকে অংশ নিতে শুক্রবার সৌদি আরব সফরে যাওয়ার কথা রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রীর এই সফরের উদ্দেশ্য হলো আঞ্চলিক শান্তি, কূটনৈতিক সহযোগিতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সমন্বিত কৌশল আরও জোরদার করা। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমিত করা এবং বিরোধগুলোর শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে ইসলামাবাদ তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চলতি বছরের এপ্রিলে ওই চুক্তির আওতায় পাকিস্তান সৌদি আরবে যুদ্ধবিমান ও সামরিক সদস্য মোতায়েন করে।

দীর্ঘদিন ধরেই পাকিস্তান সৌদি আরবকে সামরিক সহযোগিতা দিয়ে আসছে। অন্যদিকে, পাকিস্তান অর্থনৈতিক সংকটে পড়লে সৌদি আরবও বিভিন্ন সময়ে দেশটিকে আর্থিক সহায়তা দিয়ে থাকে।

সূত্র: জিও নিউজ।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x