ঢাকা    বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

সিরাজগঞ্জ সদর বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার, সার, বেকারি ও কাঁচামরিচের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪৫০০০/=টাকা জরিমানা। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর  সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার মিরপুর, দিঘলকান্দি, বাগডুমুর ও শিয়ালকোল বাজারে গ্যাস সিলিন্ডার, সারের দোকান, বেকারি, ডিম ও কাঁচামরিচের বাজারে অভিযান পরিচালনা করে। 

মো: সোহেল শেখ, সহকারী পরিচালক, সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের নেতৃত্বে অভিযানে গ্যাস সিলিন্ডারের অবৈধ মজুদ, লাইসেন্স ও ক্রয় রশিদ না থাকা, বেকারি পণ্যের অবৈধভাবে উৎপাদন ও লেবেল না থাকা যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং অনুমোদনহীন দস্তা সার বিক্রি করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স ইয়ামিন এন্টারপ্রাইজের মালিক মো: গোলবাহার হোসেনকে ২০,০০০ টাকা এবং মোহাম্মাদীয়া হোম কেকের মালিক মো: শাহীন চকদারকে ৫০০০ টাকা এবং মেসার্স রোকনী ট্রেডার্সের মালিক মো: রেজাউল ইসলামকে ২০,০০০ টাকা-সহ ৩ প্রতিষ্ঠানকে মোট ৪৫,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযানে ডিম ও কাঁচামরিচের বাজারদর, মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। অভিযানে কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ব্যাটেলিয়ন আনসার এর সদস্য উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

সিরাজগঞ্জ সদর বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x