ঢাকা    শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

চলতি অর্থবছরেই সিটি করপোরেশনসহ ৫ নির্বাচন: মীর শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ ও পৌরসভাসহ পাঁচটি নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।

এ সময় প্রতিমন্ত্রী শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মাণাধীন ভবন, শহরের ময়লার ভাগাড় স্থানান্তরের কাজ এবং রাধানগর-মহাজিরাবাদ সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করেন।

মীর শাহে আলম বলেন, অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, শিক্ষা, যোগাযোগ, পরিবেশ সংরক্ষণ ও কর্মসংস্থান—সব ক্ষেত্রেই পর্যটন নগরী মৌলভীবাজারকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পর্যটন নগরী মৌলভীবাজারের জন্য ১ হাজার কোটি টাকার একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ রয়েছে। জাতীয় উন্নয়নের মূলধারায় মৌলভীবাজারকে ফিরিয়ে আনতে বর্তমান সরকার সমন্বিত পরিকল্পনা অনুযায়ী কাজ করছে।

সূত্র: দৈনিক ইনকিলাব।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

চলতি অর্থবছরেই সিটি করপোরেশনসহ ৫ নির্বাচন: মীর শাহে আলম

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ ও পৌরসভাসহ পাঁচটি নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।

এ সময় প্রতিমন্ত্রী শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মাণাধীন ভবন, শহরের ময়লার ভাগাড় স্থানান্তরের কাজ এবং রাধানগর-মহাজিরাবাদ সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করেন।

মীর শাহে আলম বলেন, অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, শিক্ষা, যোগাযোগ, পরিবেশ সংরক্ষণ ও কর্মসংস্থান—সব ক্ষেত্রেই পর্যটন নগরী মৌলভীবাজারকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পর্যটন নগরী মৌলভীবাজারের জন্য ১ হাজার কোটি টাকার একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ রয়েছে। জাতীয় উন্নয়নের মূলধারায় মৌলভীবাজারকে ফিরিয়ে আনতে বর্তমান সরকার সমন্বিত পরিকল্পনা অনুযায়ী কাজ করছে।

সূত্র: দৈনিক ইনকিলাব।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x