সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩ মিনিট ৫৩ সেকেন্ডের ভিডিওতে প্রায় ৫০ থেকে ৬০ জনকে মশাল হাতে মিছিল করতে দেখা যায়। এ সময় তাদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। মিছিল শেষে কয়েকজন বক্তব্যও দেন।
স্থানীয় সূত্র জানিয়েছে, বাহারছড়া ইউনিয়নের চুনতিবাজার এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। এর আগে বুধবার রাতে উপজেলার তৈলারদ্বীপ সেতুর কাছাকাছি এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করেছিলেন।
মশালমিছিলের বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, বিষয়টি তার জানা নেই। এ বিষয়ে খোঁজ নেওয়া হবে।
সূত্র: দৈনিক ইত্তেফাক

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন