ঢাকা    শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

ঘরের সিলিং থেকে উদ্ধার ১২ ফুটের অজগর

ঘরের সিলিং থেকে উদ্ধার ১২ ফুটের অজগর
ঘরের সিলিং থেকে উদ্ধার ১২ ফুটের অজগর

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি বাড়ির সিলিংয়ের ওপর থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার ৫ নম্বর পুল এলাকার রুশন আলীর বাড়ির সিলিং থেকে অজগরটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

জানা গেছে, ঘুমানোর সময় রুশন আলী হঠাৎ ঘরের সিলিংয়ে সাপটি দেখতে পান। বিষয়টি দেখে আতঙ্কিত হয়ে পরিবারের সদস্যরা ঘর থেকে বেরিয়ে যান। পরে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।

খবর পেয়ে সংস্থাটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। সেখানে তারা দেখতে পান, অজগরটি ঘরের সিলিংয়ে ঝুলে রয়েছে। পরে অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য ১২ ফুট এবং ওজন ১৬ কেজি। পরে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অজগরটিকে বনে অবমুক্ত করা হবে।

সূত্র: আর টিভি

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

ঘরের সিলিং থেকে উদ্ধার ১২ ফুটের অজগর

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত
ঘরের সিলিং থেকে উদ্ধার ১২ ফুটের অজগর
0:00 0:00
1.0x