ঢাকা    রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

ইগো দেখানোর কিছু নেই, সবাইকে নিয়ে বসুন: শিশির মনির

গ্যাস ও বিদ্যুৎ সংকটকে কেবল সরকার কিংবা কোনো রাজনৈতিক দলের সমস্যা হিসেবে না দেখে জাতীয় সংকট হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর রাজনীতিক শিশির মনির।

রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, দেশে গ্যাস ও বিদ্যুতের সংকট রয়েছে এবং এটি সত্য। তবে এটি শুধু সরকার, কোনো দল বা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর সমস্যা নয়; এটি দেশের সংকট।

সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে শিশির মনির বলেন, নানা কারণে এই সংকট তৈরি হতে পারে। তাই সবাইকে নিয়ে আলোচনায় বসা প্রয়োজন। সবাই সমস্যার সমাধান চায়। এ ক্ষেত্রে ইগো দেখানোর কোনো প্রয়োজন নেই।

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়ার সময়েই শিশির মনিরের এই বক্তব্য সামনে এলো। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধী দলগুলোর প্রতি চ্যালেঞ্জ জানান। তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে সংকট সমাধান করা সম্ভব—এমন কোনো পরিকল্পনা বিরোধী দলের কাছে থাকলে তা সরকারকে দেওয়া যেতে পারে। পরিকল্পনাটি কার্যকর হলে সরকার সেটি গ্রহণ করবে।

আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন শুরু হওয়ার কথাও উল্লেখ করে প্রধানমন্ত্রী বিরোধী দলকে সংসদে তাদের পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানান।

এর আগে শনিবার ঢাকা-১৭ আসনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন এলাকায় গ্যাস ও বিদ্যুতের সংকটে মানুষের দুর্ভোগের বিষয়টি স্বীকার করেন এবং এ পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন।

তিনি জানান, একটি ভাসমান এলএনজি টার্মিনালে দুর্ঘটনার পর গ্যাস সরবরাহে সমস্যা দেখা দিয়েছিল। পরে কারিগরি ত্রুটি মেরামত করা হয়েছে। কয়েক দিনের মধ্যে গ্যাসের সংকট অনেকটাই কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এমন প্রেক্ষাপটে শিশির মনিরের বক্তব্যে রাজনৈতিক বিভাজনের বাইরে গিয়ে সমন্বিতভাবে সংকট মোকাবিলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তার বক্তব্যের মূল বিষয় হলো, পাল্টাপাল্টি অভিযোগ না করে সরকার, বিরোধী দলসহ সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে আলোচনায় বসে জনগণের দুর্ভোগ কমাতে কার্যকর সমাধান খুঁজে বের করতে হবে।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১৬ আগস্ট ২০২৬

ইগো দেখানোর কিছু নেই, সবাইকে নিয়ে বসুন: শিশির মনির

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x