বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ওয়ার্ক সুপারভাইজার (সিভিল), জুনিয়র ইলেকট্রিশিয়ান, প্লাম্বার ও কার্পেন্টার পদে মোট ৩৬ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন।
বিমানের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) খন্দকার বাকী উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ আগস্ট অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্য থেকে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে। এর মধ্যে ওয়ার্ক সুপারভাইজার (সিভিল) পদে ১১ জন, জুনিয়র ইলেকট্রিশিয়ান পদে ১৫ জন, প্লাম্বার পদে ৫ জন এবং কার্পেন্টার পদে ৫ জন উত্তীর্ণ হয়েছেন।
উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি শিগগিরই তাদের মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিসিয়াল ওয়েবসাইটের ক্যারিয়ার পাতায়ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে।
সংশ্লিষ্ট প্রার্থীদের এসএমএসের পাশাপাশি বিমানের ক্যারিয়ার পেজ নিয়মিত দেখার জন্য বিজ্ঞপ্তিতে পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন