ঢাকা    সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

এসএসসি ও সমমানের ফল পুনর্নিরীক্ষণের আবেদন শেষ আজ

সংগ্রহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময়সীমা আজ সোমবার শেষ হচ্ছে। ফল প্রকাশের পরদিন, গত ১১ আগস্ট থেকে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়।

ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা এবারও খাতা পুনর্নিরীক্ষণের সুযোগ পাচ্ছেন। তবে এ বছর আবেদন প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা হয়েছে। শিক্ষার্থীদের অনলাইনে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে।

পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের "এসএসসি ফল পুনর্নিরীক্ষণ পোর্টালে" (https://reference-url-citation.invalid/0) গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে সাবমিট করতে হবে। এরপর মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।

পরবর্তী ধাপে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যে এক বা একাধিক বিষয়ে পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।

প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি দিতে হবে। দ্বিপত্রবিশিষ্ট কোনো বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।

ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে। ফি পরিশোধের পর আবেদনের পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।

একবার ফি পরিশোধ করে আবেদন জমা দেওয়ার পর আরও কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই পদ্ধতিতে আবেদন করা যাবে। তবে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

অন্যদিকে, ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে যেসব বিষয়ের ফি এখনো দেওয়া হয়নি, সেগুলো প্রত্যাহার করে নতুন বিষয় নির্বাচন করা যাবে।

তবে একবার ফি পরিশোধ করা হলে আবেদন করা বিষয় বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই পরিশোধ করা ফি ফেরত দেওয়া হবে না।

কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাই নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

এসএসসি ও সমমানের ফল পুনর্নিরীক্ষণের আবেদন শেষ আজ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x