প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ রৌমারী গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচিরৌমারী, ১৮ আগস্ট ২০২৬:
“দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ” এবং “One Tree • One Hope • One Future”—এই প্রত্যয়কে সামনে রেখে রৌমারী জনকল্যাণ ফাউন্ডেশন (RJF)-এর আয়োজনে রৌমারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
Sustainable Gastronomy Day উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য রৌমারী গড়ে তোলার সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করা।
১৮ আগস্ট মঙ্গলবার আয়োজিত কর্মসূচিতে রৌমারী জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বোর্ড, সিনিয়র বোর্ড ও বর্তমান কার্যকরী কমিটির সদস্যরা রৌমারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে উপস্থিত হন। এ সময় কলেজের অধ্যক্ষ, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে RJF-এর প্রতিনিধিরা বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেনঅনুষ্ঠানে রৌমারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব হুমায়ুন কবির স্যার বিশেষ সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করেন। তাঁর আন্তরিক সহযোগিতায় শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে বৃক্ষরোপণ কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে RJF-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা — জনাব, লাকাদ বিন আলম লাশ্য। চেয়ারম্যান — জনাব, নাঈম আহমেদ নিরব, সাধারণ সম্পাদকঃ শাফিন মাসরুর শ্রাবণ। সিনিয়র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাদি, ও প্রচার ও এনগেজমেন্ট বিষয়ক সিনিয়র বোর্ডের প্রধান জনাব, মেহেরাজ মামুন, সহকারী প্রধানঃ জনাব, ওমর ফারুক সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।
উক্ত কর্মসূচির সভাপতিত্ব করেন, রৌমারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর সম্মানিত অধ্যক্ষ এবং রৌমারী জনকল্যাণ ফাউন্ডেশন এর সম্মানিত উপদেষ্টা - জনাব, হুমায়ুন কবির। এসময় তার কলেজের সকল সহকারী শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীগণ উপস্থিত ছিলেন।
এ সময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করে পরিবেশ রক্ষায় নিজেদের দায়িত্ব ও সচেতনতার বার্তা তুলে ধরেন। শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়।
রৌমারী জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাস, ছায়া, জীববৈচিত্র্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণকে শুধু একটি দিনের কর্মসূচি হিসেবে নয়, বরং নিয়মিত সামাজিক ও মানবিক দায়িত্ব হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সংগঠনটির “সবুজ রৌমারী” উদ্যোগের অংশ হিসেবে ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, জনসমাগমস্থল ও গুরুত্বপূর্ণ এলাকায় বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
রৌমারী জনকল্যাণ ফাউন্ডেশনের প্রত্যাশা—আজকের একটি গাছ আগামী দিনের একটি সুন্দর ভবিষ্যতের ভিত্তি হয়ে উঠবে।
One Tree • One Hope • One Future
সবুজ হোক রৌমারী, নিরাপদ হোক আগামী প্রজন্ম।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন