বিশ্ব মানবতা দিবসের সঙ্গে বিশেষভাবে জড়িয়ে রয়েছে জাতিসংঘের মানবিক কর্মকর্তা সেরগিও ভিয়েরা দ্য মেলোর নাম। ব্রাজিলের এই কূটনীতিক কর্মজীবনের দীর্ঘ সময় বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। যুদ্ধের কারণে ঘরবাড়ি হারানো মানুষ, শরণার্থী ও বিপর্যস্ত জনগোষ্ঠীর অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে তিনি দীর্ঘদিন কাজ করেছেন।
২০০৩ সালে ইরাকের বাগদাদে জাতিসংঘের মানবিক কার্যক্রমে দায়িত্ব পালনের সময় একটি ভয়াবহ বোমা হামলায় সেরগিও ভিয়েরা দ্য মেলো এবং তাঁর কয়েকজন সহকর্মী নিহত হন। তাঁর মৃত্যু মানবিক কর্মকাণ্ডের ইতিহাসে বেদনাবিধুর অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে আছে। তাঁর জীবন ও আদর্শ পরবর্তী প্রজন্মের মানবিক কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে।
সেরগিওর স্মৃতি ও মানবিক কর্মকাণ্ডের ধারাকে এগিয়ে নিতে তাঁর নামে প্রতিষ্ঠা করা হয় সেরগিও ভিয়েরা দ্য মেলো ফাউন্ডেশন। ফ্রান্স, সুইজারল্যান্ড, জাপান ও ব্রাজিলসহ বিভিন্ন দেশের সমর্থনে তাঁর এবং তাঁর সহকর্মীদের আত্মত্যাগ স্মরণে ১৯ আগস্টকে আন্তর্জাতিক মানবিকতার সঙ্গে সম্পৃক্ত একটি বিশেষ দিন হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ২০০৮ সালের সিদ্ধান্তের পর ২০০৯ সালের ১৯ আগস্ট প্রথমবার বিশ্ব মানবতা দিবস পালিত হয়।
বর্তমান বিশ্বে দিবসটির গুরুত্ব আরও বেড়েছে। যুদ্ধ, সংঘাত, জলবায়ুজনিত দুর্যোগ, দুর্ভিক্ষ ও বাস্তুচ্যুতির কারণে কোটি কোটি মানুষ কোনো না কোনোভাবে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। তাদের অনেকের জন্য খাবার, নিরাপদ আশ্রয়, চিকিৎসা ও বিশুদ্ধ পানির মতো মৌলিক প্রয়োজনও অনিশ্চিত। সংকটের সময়ে একজন মানবিক কর্মীর সামান্য সহায়তাও অসহায় মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
বিশ্ব মানবতা দিবস কেবল আনুষ্ঠানিকভাবে পালনের একটি দিন নয়; এটি মানুষের প্রতি মানুষের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়। জাতি, ধর্ম, ভাষা ও রাষ্ট্রীয় সীমারেখার ঊর্ধ্বে উঠে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই মানবতার অন্যতম পরিচয়। প্রতিবছর দিবসটির প্রতিপাদ্য ভিন্ন হলেও এর মূল বার্তা একই—মানুষের জন্য মানুষ, সহমর্মিতা ও সহযোগিতাই হোক সবার অঙ্গীকার।
সূত্র: ভোরের ডাক

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন