ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে আজ। জাতীয় সংসদ ভবনে ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য। বিশ্লেষকদের মতে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচন দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। শুক্রবার নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন।

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ কক্ষেই ভোট দেবেন এমপিরা। ব্যালটে প্রার্থীর নাম ও স্বাক্ষর দেবেন তারা। ত্রয়োদশ সংসদে সংরক্ষিত নারী আসনসহ বিএনপির এমপি রয়েছেন ২৪৭ জন। জামায়াতের ৭৬ জনসহ বিরোধী জোটের এমপি ৯০ জন এবং স্বতন্ত্র ও অন্যান্য দলের এমপি রয়েছেন ১২ জন। তাদের প্রকাশ্য ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

এবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী জোটের প্রার্থী অলি আহমেদ। দুই প্রার্থী থাকায় রাষ্ট্রপতি নির্বাচনকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল রয়েছে। নির্বাচনে ব্যবহৃত ব্যালটের রং হবে সাদা-কালো। ভোটগ্রহণের কাজে নির্বাচন কমিশনের ২০ জন সহায়ক কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই প্রাথমিক ফলাফল ঘোষণা এবং গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x