বুধবার (১৯ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পিনাকী ও ইলিয়াসকে জুলাই-পরবর্তী সময়ে জামায়াতের এজেন্ট হিসেবে কাজ করছেন দাবি করে নুরুল হক নুর তাঁর পোস্টে বলেন, তারা দুজনই ইউটিউবার এবং বিদেশে বসে বাংলাদেশের রাজনীতি ও রাজনীতিবিদদের নিয়ে কনটেন্ট তৈরি করে ডলার আয় করেন। তাঁর অভিযোগ, টাকার বিনিময়ে তারা গুজব ও প্রোপাগান্ডা ছড়ান।
নুরুল হক নুর আরও বলেন, জুলাই-পরবর্তী সময়ে তারা জামায়াতের এজেন্ট হিসেবে কাজ করছেন। জামায়াতের অপরাজনীতির বিরুদ্ধে তারা সরব হওয়ায় পিনাকী-ইলিয়াস তার পেছনে লেগেছেন বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, এর আগেও তাকে নিয়ে নানা ধরনের গুজব ও প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। এমনকি নির্বাচনের আগে তাকে পরাজিত করতে তারা তৎপর ছিলেন।
পোস্টে তিনি প্রশ্ন তোলেন, তারা এতে কী করতে পেরেছেন এবং ভবিষ্যতেই বা কী করতে পারবেন। মানুষের সবাই তাদের মতো নন উল্লেখ করে নুর বলেন, তারা যা বলবেন মানুষ তা বিশ্বাস করবে—এমনটিও নয়। তাদের উদ্দেশ্য বা স্বার্থ না থাকলে কেন তারা বারবার একজনের পেছনে লাগবেন, সেই প্রশ্নও তোলেন তিনি।
গণঅধিকার পরিষদের সভাপতি আরও বলেন, এসব বিষয় তিনি আগেও গুরুত্ব দেননি এবং এখনো দিচ্ছেন না। ফ্রান্স ও আমেরিকায় বসে নিজেদের স্বার্থে কেউ গুজব ও প্রোপাগান্ডা ছড়ালে তার জবাব দিয়ে তাদের গুরুত্ব বাড়াতে চান না বলেও জানান তিনি।
নুর বলেন, গতকাল ও আজকের লেখার পরিপ্রেক্ষিতেই তিনি এতটুকু লিখেছেন। তবে বিষয়টি নিয়ে বেশি আলোচনা করে তাদের প্রাসঙ্গিক করে তুলতে চান না।
সূত্র: আমাদের মাতৃভূমি

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন