ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

অলংকারিক কমিটি’তে পরিণত হয়েছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি: হাসনাত

এনবিআর সংস্কার, ট্যাক্স-জিডিপি অনুপাতসহ চার বিষয়ে আলোচনা; সরকারদলীয় কয়েকজন সদস্যের অসহযোগিতায় কোনো প্রস্তাবেই সিদ্ধান্ত হয়নি

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে না বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এমপি। তার অভিযোগ, সরকারদলীয় কয়েকজন সদস্য এই কমিটিকে কার্যত ‘অলংকারিক কমিটি’ হিসেবে দেখছেন।

রোববার (২৩ আগস্ট) দুপুরে জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব অভিযোগ করেন হাসনাত আবদুল্লাহ।

তিনি জানান, বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাঠামোগত সংস্কার, ট্যাক্স-জিডিপি অনুপাতসহ চারটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে অর্থমন্ত্রী ও এনবিআরের কর্মকর্তারা ইতিবাচক মনোভাব প্রকাশ করলেও সরকারদলীয় কয়েকজন সদস্যের অসহযোগিতার কারণে কোনো এজেন্ডাতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, কমিটির সভাপতি না হয়েও চিফ হুইপ বৈঠকে অযাচিতভাবে হস্তক্ষেপ করছেন। পাশাপাশি সরকারদলীয় অনেক সদস্য কমিটির কার্যক্রমে প্রয়োজনীয় আন্তরিকতা দেখাচ্ছেন না এবং কমিটিকে কার্যত ‘অলংকারিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকেও সরকারদলীয় কয়েকজন সদস্য নিজেদের প্রস্তুত না থাকার কথা জানিয়েছিলেন। দ্বিতীয় বৈঠকেও একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটেছে। তার দাবি, অর্থমন্ত্রী আলোচিত বিষয়গুলোতে ইতিবাচক অবস্থান নিলেও সদস্যদের অসহযোগিতার কারণে কোনো প্রস্তাবেই সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

বৈঠকে ব্যবসায়ীদের হয়রানি কমানো এবং রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ানোর বিষয়েও বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান এনসিপির এই নেতা। এর মধ্যে বন্দর, ব্যাংক ও এনবিআরের মধ্যে সমন্বয়ের মাধ্যমে একটি ডিজিটাল ডাটাবেজ তৈরির প্রস্তাবও রয়েছে।

এ ছাড়া করের আওতা বাড়ানো, কমলাপুর ডিপোর সক্ষমতা বৃদ্ধি এবং রাজস্ব ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার বিষয়েও বৈঠকে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়েছে বলে জানান হাসনাত আবদুল্লাহ।

তবে এসব বিষয়ে আলোচনা হলেও দ্বিতীয় বৈঠক থেকে কোনো বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসায় অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

সূত্র: হুদহুদ নিউজ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

অলংকারিক কমিটি’তে পরিণত হয়েছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি: হাসনাত

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x