ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

ধর্ম

বউকে ‘বেবি’ আর স্বামীকে ‘বাবু’ বলে ডাকা কি বৈধ?

দাম্পত্য জীবন ভালোবাসা, স্নেহ, মায়া-মমতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে গড়ে ওঠে। স্বামী-স্ত্রীর মধ্যে একে অপরকে আদরের বিভিন্ন নামে সম্বোধন করার প্রচলনও রয়েছে। বর্তমান সময়ে অনেক স্ত্রী স্বামীকে ‘বাবু’, ‘জান’সহ বিভিন্ন আদরের নামে ডাকেন। একইভাবে স্বামীরাও স্ত্রীকে ‘বেবি’, ‘জান’ কিংবা ভালোবাসার অন্য কোনো নামে সম্বোধন করেন। তবে ইসলামী শরিয়তের দৃষ্টিতে এ ধরনের সম্বোধন কতটা বৈধ, তা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে।

ইসলামে স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা ও স্নেহ প্রকাশ নিষিদ্ধ নয়। বরং পবিত্র কোরআনে দাম্পত্য সম্পর্কের অন্যতম ভিত্তি হিসেবে ভালোবাসা ও দয়ার কথা উল্লেখ করা হয়েছে।

আল্লাহ বলেন, ‘আর তার নিদর্শনাবলির মধ্যে রয়েছে—তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।’ (সুরা আর-রূম, আয়াত: ২১)

রাসুলুল্লাহ (সা.)-এর জীবনেও স্ত্রীদের প্রতি ভালোবাসা ও কোমল আচরণের অনেক দৃষ্টান্ত পাওয়া যায়। তিনি স্ত্রী আয়েশা (রা.)-কে আদর করে ‘হুমায়রা’ বা লাল গোলাপ বলে সম্বোধন করতেন (ইবনে মাজাহ, হাদিস : ২৪৭৪)।

আরেক হাদিসে নবি-পত্নী আয়েশা (রা.) থেকে বর্ণিত হয়েছে, একবার কিছু হাবশী যুবক শারীরিক কসরত প্রদর্শনের জন্য মসজিদে প্রবেশ করেন। তখন রাসুল (সা.) তাকে বলেন, ‘হে হুমায়রা, তুমি কি তাদের খেলা দেখতে চাও?’ তিনি বলেন, ‘হ্যাঁ।’ (সুনানে কুবরা, হাদিস: ৮৯০২)

এ থেকে বোঝা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা প্রকাশের জন্য সুন্দর কোনো ডাকনাম ব্যবহার করা নিষিদ্ধ নয়।

‘বেবি’ বা ‘বাবু’ বলা কি হারাম?

স্বামী-স্ত্রী একে অপরকে ‘বেবি’, ‘বাবু’, ‘জান’ কিংবা এ ধরনের প্রচলিত আদরের নামে ডাকলে শুধু শব্দটির কারণে সেটি হারাম হয়ে যাবে—এমন কোনো সাধারণ বিধান নেই। বরং পারস্পরিক ভালোবাসা ও স্নেহ প্রকাশের উদ্দেশ্যে এসব শব্দ ব্যবহার করা হলে এবং এর মধ্যে নিষিদ্ধ কোনো অর্থ না থাকলে তা বৈধ।

অর্থাৎ স্ত্রী স্বামীকে ভালোবেসে ‘বাবু’ এবং স্বামী স্ত্রীকে আদর করে ‘বেবি’ বলে ডাকতে পারেন। এতে শরিয়তবিরোধী কোনো বিষয় নেই।

তবে কোনো ডাকনামের অর্থ যদি অশ্লীল, অপমানজনক কিংবা অসম্মানসূচক হয়, তাহলে তা ব্যবহার না করাই উচিত। একইভাবে এমন কোনো সম্বোধনও ব্যবহার করা ঠিক নয়, যাতে স্বামী বা স্ত্রী নিজেরাই অস্বস্তি কিংবা অপমানবোধ করেন।

ভালোবাসার পাশাপাশি শালীনতাও জরুরি

ইসলাম দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর ভালোবাসা ও স্নেহ প্রকাশের সুযোগ দিয়েছে। তবে এর পাশাপাশি শালীনতা, ভদ্রতা এবং পারস্পরিক সম্মানও বজায় রাখা প্রয়োজন। বিশেষ করে অন্যদের সামনে এমন আদরের সম্বোধন ব্যবহার না করাই ভালো, যা সামাজিকভাবে অস্বস্তিকর কিংবা বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে।

তাই স্বামী-স্ত্রী নিজেদের পছন্দ অনুযায়ী পরস্পরকে ‘বেবি’, ‘বাবু’, ‘জান’, ‘সোনা’ কিংবা অন্য কোনো ভালোবাসার নামে ডাকতে পারেন। শুধু শব্দটির কারণে এসব সম্বোধনকে হারাম বলা যাবে না। কোনো সম্বোধন বৈধ কি না, তা মূলত এর অর্থ, উদ্দেশ্য এবং কীভাবে ব্যবহার করা হচ্ছে—এসব বিষয় বিবেচনা করেই নির্ধারণ করতে হবে।

তবে বিশেষজ্ঞ আলেমদের মতে, স্ত্রীকে আদর করে সম্বোধনের জন্য পৃথিবীর বিভিন্ন ভাষায় নানা ধরনের শব্দ রয়েছে। আমাদের সমাজে ‘বাবু’ শব্দটি সাধারণত সন্তানকে আদর করে ডাকতে ব্যবহার করা হয়। তাই সন্তানের বাবা বা মাকে একই শব্দে সম্বোধন করা দৃষ্টিকটু এবং সামাজিক শিষ্টাচারের পরিপন্থী।

সূত্র: ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বউকে ‘বেবি’ আর স্বামীকে ‘বাবু’ বলে ডাকা কি বৈধ?

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x