ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

বিএনপি সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে: ডা. শফিকুর রহমান

ক্ষমতায় আসার পর বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগের অনুসরণ করা ফ্যাসিবাদের পথেই এগোচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তার ভাষ্য, ‘ফ্যাসিবাদ একটি ভাইরাস। যে এই ভাইরাসে আক্রান্ত হবে, সেই ফ্যাসিস্ট।’ বর্তমান সরকারও একই পথে অগ্রসর হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘রাষ্ট্র গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী’ শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, একটি বিশেষ দেশকে সন্তুষ্ট করতে গিয়ে বর্তমান সরকার বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে। এর অংশ হিসেবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য সরিয়ে ফেলা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল চূড়ান্ত যুদ্ধের ‘রিহার্সেল’। ওই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই রাষ্ট্র পরিচালনা করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের পাসপোর্টের অবস্থান নিয়েও সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, সভ্য দেশের অন্যতম মানদণ্ড হিসেবে বিবেচিত পাসপোর্ট সূচকেও বাংলাদেশ পিছিয়ে রয়েছে। দেশের নাগরিকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে।

এ সময় অপরাধের দায় নিয়ে যারা দেশ ছেড়ে চলে গেছেন, তাদের দেশে ফেরার আর সুযোগ নেই বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।

অনুষ্ঠানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। পরে সিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সূত্র: মানবজমিন

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বিএনপি সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে: ডা. শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x