ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

ভারতের সঙ্গে সমতা ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক চায় জামায়াত

সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় বিরোধীদলীয় নেতা

ভারতের সঙ্গে পারস্পরিক সমতা ও সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক স্থাপনের প্রত্যাশা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন দলটির আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী এবং এই ভৌগোলিক বাস্তবতা পরিবর্তনের সুযোগ নেই। দুই দেশের মধ্যে প্রতিবেশীসুলভ আচরণ প্রত্যাশা করলেও বাংলাদেশ তা সবসময় পাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, সম্পর্কটি পারস্পরিক সমতা ও সমমর্যাদার ভিত্তিতে হওয়া উচিত।

বিএনপির প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, তাদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং এখন তারা মনে করছে তারা যা ইচ্ছা করতে পারে। সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ২০টি অধ্যাদেশ পাস না করায় তিনি বিএনপির সমালোচনা করেন। একই সঙ্গে বর্তমান সরকার প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে বলেও অভিযোগ করেন।

ছায়া মন্ত্রিসভা গঠনের বিষয়ে জানতে চাইলে জামায়াত আমির বলেন, ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে দলটি। প্রস্তুতি সম্পন্ন হলে ছায়া মন্ত্রিসভার বিষয়টি জনসমক্ষে প্রকাশ করা হবে।

গণতান্ত্রিক উত্তরণে বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা পালনে সহযোগিতা করতে সম্পাদকদের প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, সম্পাদকরা তাদের লেখনির মাধ্যমে জাতির সামনে সত্য তুলে ধরেন এবং তিনি সেই সহযোগিতা প্রত্যাশা করেন।

ডা. শফিকুর রহমান বলেন, তারা সংসদকে কার্যকর করতে চান এবং সংসদকে রাষ্ট্রের সব কর্মকাণ্ডের কেন্দ্রীয় জায়গায় পরিণত করতে চান। প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকারকে সহযোগিতা করে যাচ্ছেন বলেও জানান তিনি। তবে ‘হাও ফার, হাও লং?’ উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন। প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়াকে তিনি প্রতিবাদের অংশ হিসেবে উল্লেখ করেন।

মতবিনিময় সভায় অংশ নেন যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, ডেইলি ওয়াদা সম্পাদক শফিকুল আলম, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান, খবরের কাগজ সম্পাদক মোস্তফা কামাল, মানবকণ্ঠের মোহাম্মদ শহিদুল ইসলাম, এদিনের নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক, ভোরের ডাক সম্পাদক কে এম বেলায়েত হোসেন, আজকের পত্রিকা সম্পাদক কামরুল হাসান, দেশ রূপান্তরের নির্বাহী সম্পাদক সাহিদুল ইসলাম চৌধুরী, আগামীর সময় সম্পাদক মোস্তফা মামুন, খোলা কাগজ সম্পাদক আহসান হাবীব, দ্য নিউ নেশন সম্পাদক মো. মোকাররম হোসেন, বাণিজ্য প্রতিদিন সম্পাদক গিয়াস উদ্দিন, করতোয়ার মোজাম্মেল হকসহ অনেকে।

মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এবং সংসদ ও সংসদের বাইরে বিরোধী দল হিসেবে জামায়াতের দায়িত্বশীল ভূমিকার বিষয়গুলো সভায় তুলে ধরেছেন বিরোধীদলীয় নেতা। সরকারের ভালো উদ্যোগে সহযোগিতা এবং জনস্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডে গঠনমূলক ও নিয়মতান্ত্রিক বিরোধিতা—এই নীতিতে জামায়াত কাজ করবে।

তিনি জানান, বাংলাদেশের রাজনীতি, আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে জামায়াত আমিরের সঙ্গে সম্পাদকদের প্রশ্নোত্তর ও মতবিনিময় হয়েছে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্কের বিষয়ে রোববার ১১ দলীয় ঐক্যের বৈঠকে যে নীতি নির্ধারণ করা হয়েছে, সেটিই জামায়াতের অবস্থান বলে জানান তিনি।

গোলাম পরওয়ার আরও বলেন, সংসদে উন্নয়ন বরাদ্দ, বিলিবণ্টন ও বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বিরোধীদলীয় এমপিরা বৈষম্যের শিকার হচ্ছেন—এ বিষয়ও সভায় তুলে ধরা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস সংকট, গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য এবং প্রবাসীদের অধিকার নিয়েও আলোচনা হয়েছে।

গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে ১১ দলীয় ঐক্য ও জামায়াত কোনো ছাড় দেবে না বলে জানান গোলাম পরওয়ার। জনগণের রায়ের সঙ্গে তারা থাকবেন উল্লেখ করে তিনি বলেন, সংসদে সমাধান না হলে জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ যে অবস্থানে থাকবে, জামায়াতও সেই অবস্থানেই থাকবে।

সভায় জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আব্দুল হালিম, ড. হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুল এমপি, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সেক্রেটারি ড. রেজাউল করিমসহ অন্য নেতারা।

সূত্র: কালবেলা

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ভারতের সঙ্গে সমতা ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক চায় জামায়াত

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x