ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

নুরের সঙ্গে ‘র’-এর সম্পর্ক নিয়ে আদনানের বিস্ফোরক মন্তব্য

নুরুল হক নুরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক নেতা মাসুদুর রহমান আদনান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে নুরের রাজনৈতিক অবস্থানের পরিবর্তন, জামায়াতবিরোধী বক্তব্য এবং ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

আদনান তার পোস্টে লিখেছেন, একসময় নুরুল হক নুর তার নেতা ছিলেন। সে কারণে নুরের রাজনৈতিক অবস্থানের পরিবর্তন তিনি কাছ থেকে দেখেছেন বলেও দাবি করেছেন। তবে সময় ও পরিস্থিতির সঙ্গে রাজনীতিতে অবস্থান পরিবর্তন হওয়াকে তিনি অস্বাভাবিক মনে করেন না বলে উল্লেখ করেন।

নুরের সাম্প্রতিক একটি বক্তব্য নিয়েই মূল আপত্তি জানিয়েছেন আদনান। তার দাবি, নুর বলেছেন—জামায়াত রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ার সুযোগ পেলে বাংলাদেশকে ‘ফিলিস্তিন’ বানিয়ে ছাড়বে।

নুরের ওই বক্তব্যে ‘ফিলিস্তিন’ প্রসঙ্গ আসার কারণ নিয়েই প্রশ্ন তুলেছেন আদনান। তিনি জানতে চেয়েছেন, এখানে ফিলিস্তিন ও ইসরায়েলের প্রসঙ্গ কেন এসেছে।

পোস্টে আদনান আরও দাবি করেন, এর আগে তিনি নুরুল হক নুরের ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছিলেন। তার দাবি, নুর এমন একজন ব্যক্তি মেন্দি সাফাদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, যাকে তিনি মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করেছেন। ওই সাক্ষাৎ নিয়ে তখন রাজনৈতিক অঙ্গনে বিতর্কও তৈরি হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

আদনানের ভাষ্য, সাক্ষাতের বিষয়টি নুর প্রথমদিকে অস্বীকার করলেও পরবর্তী সময়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভায় তা স্বীকার করেছিলেন। এ বিষয়ে পরিষদের আরেক নেতা মো. ফারুক হাসান লাইভে এসে বক্তব্য দিয়েছিলেন বলেও পোস্টে দাবি করেন তিনি।

তবে নুরুল হক নুরের বিরুদ্ধে আদনানের এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য কী, তা ওই পোস্টে বিস্তারিতভাবে তুলে ধরা হয়নি।

আদনান আরও দাবি করেন, বিএনপির কিছু কর্মী-সমর্থক একসময় নুরকে ‘বিকাশ নুর’ ও ‘মোসাদ নুর’ নামে আখ্যায়িত করতেন। তখনও নুরের রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক ছিল বলে উল্লেখ করেন তিনি।

পোস্টের শেষ দিকে আদনান বলেন, নুর জামায়াতের বিরোধিতা করেছেন নাকি বিএনপির পক্ষে অবস্থান নিয়েছেন, সেটি তার কাছে গুরুত্বপূর্ণ নয়। বরং নুর কোনো বিদেশি শক্তির এজেন্ডা বাস্তবায়ন করছেন কি না, অথবা আদৌ এমন কোনো এজেন্ডা রয়েছে কি না—দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থে বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে আদনানের এই পোস্টের পর নুরুল হক নুরের রাজনৈতিক অবস্থান ও সাম্প্রতিক বক্তব্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সূত্র: প্রজন্ম ২৪

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

নুরের সঙ্গে ‘র’-এর সম্পর্ক নিয়ে আদনানের বিস্ফোরক মন্তব্য

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x