মঙ্গলবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবিরের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে থাকছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় সার উত্তোলন, মজুত, সুষ্ঠু বণ্টন ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করবে কমিটি। একই সঙ্গে সার ডিলার নিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমও তদারকি করা হবে।
সার ব্যবস্থাপনায় কোনো ধরনের সমস্যা দেখা দিলে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেওয়ার দায়িত্ব থাকবে কমিটির। এ কমিটির কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে কৃষি মন্ত্রণালয়।
সূত্র: ইত্তেফাক

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন