মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে চ্যানেলের নাজিরারটেক-সোনাদিয়া দ্বীপ মোহনায় নিজস্বভাবে তৈরি নৌকাটি ডুবে যায়। কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, দুর্ঘটনার শিকার নিউজিল্যান্ডের নাগরিকরা হলেন জন এডওয়ার্ড (৭৪), বেলা (৩৬), রালফ (১৩) ও আলবার্ট (১৬)। তাদের মধ্যে জন এডওয়ার্ড, বেলা ও রালফকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আলবার্ট এখনো নিখোঁজ। তাকে উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ শাপলা ও একটি দ্রুতগামী বোট কাজ করছে।
ওসি মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার সকালে কোনো একসময় কক্সবাজার পৌরসভার নাজিরারটেক এলাকা দিয়ে নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পরিবারের তিন সদস্যকে সঙ্গে নিয়ে নিজস্ব তৈরি জোড়া বোটে সাগরে ভ্রমণে বের হন। আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে নাজিরারটেক-সোনাদিয়া দ্বীপ মোহনায় তাদের বহনকারী নৌকাটি দুর্ঘটনাবশত ডুবে যায়।
নৌকাটি ডুবে যেতে দেখে স্থানীয় জেলেরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে জন এডওয়ার্ড, বেলা ও রালফকে জীবিত অবস্থায় উদ্ধার করে কোস্টগার্ড কক্সবাজারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ওসি। তবে এ সময় পরিবারের আরেক সদস্য আলবার্ট নিখোঁজ হয়ে যান।
খবর পেয়ে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নিখোঁজ আলবার্টকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান ওসি।
অন্যদিকে কোস্টগার্ডের মিডিয়া বিভাগ জানিয়েছে, কক্সবাজারের নাজিরাটেক মোহনায় নৌকাডুবির ঘটনায় নিউজিল্যান্ডের পরিবারের চার সদস্যের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শিশুটির অনুসন্ধান ও উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ শাপলা এবং একটি দ্রুতগামী বোট মোতায়েন করা হয়েছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন