ঢাকা    সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

অফিসে নেই কর্মকর্তা-কর্মচারী, হাজিরা খাতায় স্বাক্ষর; নারায়ণগঞ্জে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ

নারায়ণগঞ্জে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকা এবং অনুপস্থিত অবস্থায় হাজিরা খাতায় আগেই স্বাক্ষর করে রাখার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর খানপুর এলাকায় তিনটি সার্কেলের ভূমি কমিশনারের কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। পরিদর্শনের সময় দুটি সার্কেল অফিসে গিয়ে তিনি কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিত দেখতে পান। তবে অফিসে উপস্থিত না থাকলেও তাদের অনেকের হাজিরা খাতায় আগেই স্বাক্ষর করা ছিল বলে জানান তিনি।

এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হয়ে গেছে। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, দেশের জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক। জনগণকে সেবা দেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব; এটি কোনো ধরনের অনুগ্রহ নয়। তাই নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হয়ে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণকে সেবা নিশ্চিত করতে হবে।

পরিদর্শনকালে ভূমি অফিসগুলোর নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতার বিষয়টিও উঠে আসে। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কয়েকজন নারী কর্মকর্তা একই সঙ্গে প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব পালন করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনের সময় তিনি সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু শাস্তিমূলক পদক্ষেপ নিলেই হবে না, সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

অফিসে নেই কর্মকর্তা-কর্মচারী, হাজিরা খাতায় স্বাক্ষর; নারায়ণগঞ্জে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x