ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাশেদ খাঁনের

বিএনপির তৃণমূল পর্যায়ে বিদ্যমান ভুল বোঝাবুঝি ও বিভেদ দূর করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন (সচিব পদমর্যাদা)। তিনি বলেছেন, দলের ভেতরে কোনো ধরনের গ্রুপিং বা বিভাজন রাখা যাবে না। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনির সভাপতিত্বে ভুষণস্কুল মাঠসংলগ্ন জেলা পরিষদ অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় মুহাম্মদ রাশেদ খাঁন (সচিব পদমর্যাদা) বলেন, গত সংসদ নির্বাচনে অভ্যন্তরীণ বিভেদ ও পারস্পরিক ভুল বোঝাবুঝির কারণে এ আসনে ধানের শীষের ফলাফল বিপর্যয়ের মুখে পড়েছিল। ওই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে দলের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য, সমন্বয় ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান বক্তব্য দেন।

এ সময় নিজেদের মধ্যকার বিভেদ ও ভুল বোঝাবুঝি পেছনে ফেলে মূলধারার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে কাজ করার শপথ পাঠ করান প্রধান অতিথি মুহাম্মদ রাশেদ খাঁন।

উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবর রহমান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইসরাইল হোসেন, লুৎফর রহমান লেন্টু, মশিয়ার রহমান, সামসুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও দেখুন: ঘুষ.সাইট তৈরি করা ভাইরাল সেই শাহেদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়।

সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাশেদ খাঁনের

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x