ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা: ধর্মমন্ত্রী

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৩৪১ জন হাজিকে হজ প্যাকেজের অব্যয়িত অর্থ থেকে মোট ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

ধর্মমন্ত্রী জানান, বাড়িভাড়া নির্ধারিত অর্থের তুলনায় কমে সম্পন্ন হওয়া এবং সার্ভিস চার্জ কম হওয়ায় হজ প্যাকেজের অর্থে সাশ্রয় হয়েছে। সাশ্রয় হওয়া এই অর্থ সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ধর্মমন্ত্রী বলেন, হজ প্যাকেজ ও আবাসনের ধরন অনুযায়ী হাজিদের ফেরত পাওয়ার অর্থের পরিমাণ আলাদা হবে। হজ প্যাকেজ-১-এর আওতায় হোটেল বুশরা আল দুররাতে থাকা পূর্ণ প্যাকেজের হাজিরা ৫৮ হাজার ৬৯৭ টাকা ৩২ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজিরা ৪৬ হাজার ৮৮৮ টাকা ৪০ পয়সা ফেরত পাবেন।

দুই সিটের আপগ্রেডেশনের আওতায় থাকা হাজিরা পাবেন ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা ৫৬ পয়সা। আর দুই সিটের আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজের হাজিরা ফেরত পাবেন ১ লাখ ৮০ হাজার ৫৭৫ টাকা ৭১ পয়সা।

তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ১ লাখ ১৮ হাজার ৭২ টাকা ৮২ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজের হাজিরা ১ লাখ ৩১ হাজার ৭৩৫ টাকা ৫৩ পয়সা করে ফেরত পাবেন।

হজ প্যাকেজ-২-এর আওতায় হোটেল লুলুয়াত আল তাওহীদে অবস্থানকারী সাধারণ প্যাকেজের হাজিরা ২ হাজার ৫০৫ টাকা ৪৯ পয়সা, শর্ট প্যাকেজের হাজিরা ৮ হাজার ৭৩০ টাকা ৭০ পয়সা এবং দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ৬২ হাজার ৩৬১ টাকা ৭৯ পয়সা করে ফেরত পাবেন।

এ ছাড়া দুই সিটের আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজের হাজিরা ৭৮ হাজার ৭১৩ টাকা ৯৪ পয়সা, তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ৩ হাজার ২৮৭ টাকা ৩৬ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজের হাজিরা ৮ হাজার ৪৩১ টাকা ৩৬ পয়সা করে পাবেন।

হোটেল রাওদাত আল শুরুকে অবস্থানকারী হাজিদের মধ্যে সাধারণ প্যাকেজের হাজিরা ৩ হাজার ৯৭৯ টাকা ৮৮ পয়সা, শর্ট প্যাকেজের হাজিরা ১২ হাজার ১৭০ টাকা ১৫ পয়সা, দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ৪ হাজার ৩৭৬ টাকা ৬৬ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ৪৪ হাজার ১১৯ টাকা ৮৭ পয়সা করে ফেরত পাবেন।

হোটেল মানার আল শুরুকে অবস্থানকারী হাজিদের মধ্যে সাধারণ প্যাকেজের হাজিরা ৭ হাজার ৪১৪ টাকা ২৩ পয়সা, দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ৫ হাজার ৬৭৫ টাকা ৪৩ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ৬ হাজার ২৪৯ টাকা ২৪ পয়সা করে ফেরত পাবেন।

অন্যদিকে, সাধারণ হজ প্যাকেজ-৩-এর আওতায় হোটেল নাম্বার ওয়ানে অবস্থানকারী প্রত্যেক হাজি ৩ হাজার ৭১৮ টাকা ৯ পয়সা করে ফেরত পাবেন। এই প্যাকেজে শর্ট প্যাকেজ কিংবা আপগ্রেডেশনের কোনো ব্যবস্থা ছিল না।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ২৩ জন হাজির চিকিৎসা ব্যয় তাদের স্বাস্থ্যবিমার অর্থের চেয়ে বেশি হওয়ায় তারা কোনো অর্থ ফেরত পাবেন না।

হাজিদের ফেরত দেওয়ার অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে সরাসরি তাদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। রোববার আনুষ্ঠানিকভাবে ১০ জন হাজির হাতে ফেরতের চেকও তুলে দেওয়া হয়েছে।

সূত্র: ইনসাফ ২৪

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা: ধর্মমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x