ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

গণতন্ত্রের প্রশ্নে বিএনপি আপসহীন: মাহ্দী আমিন

সময় ও প্রজন্ম বদলালেও জনগণের প্রতি দায়বদ্ধতা এবং গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘জিয়া স্মৃতি বইমেলা ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে মাহ্দী আমিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আধুনিক রাষ্ট্রদর্শন ধারণ করে মেধাভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ছাত্রদলের মতো দেশপ্রেমিক ছাত্র সংগঠন পাশে থাকলে বাংলাদেশের অগ্রযাত্রা কোনো অপশক্তি রুখতে পারবে না।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপিই একমাত্র দল, যারা দেশের বিভিন্ন জাতীয় সংকটে মানুষের পাশে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।

মাহ্দী আমিনের দাবি, বাংলাদেশে যতবার গণতন্ত্র বিপন্ন হয়েছে, ততবার বিএনপি তা পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। তিনি জিয়াউর রহমানের সময় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং খালেদা জিয়ার সময় সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের কথা উল্লেখ করেন। একই সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশকে আরও সুসংহত করার দাবি করেন তিনি।

বাকস্বাধীনতা ও রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, বিএনপির রাজনৈতিক ইতিহাসে গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার গুরুত্বপূর্ণ বিষয়। তার দাবি, জিয়াউর রহমানের সময় বন্ধ থাকা বিভিন্ন গণমাধ্যম উন্মুক্ত করা হয়েছিল এবং পরবর্তী সময়ে খালেদা জিয়ার শাসনামলে গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তির প্রসার ঘটে।

বর্তমান সরকার এমন একটি পরিবেশ তৈরিতে কাজ করছে, যেখানে মৌলিক অধিকার, আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

তবে বাকস্বাধীনতার নামে অপপ্রচার ও অশালীন ভাষা ব্যবহারের বিষয়ে সতর্ক করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, একটি মহল বাকস্বাধীনতার সুযোগ নিয়ে অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন নিজস্ব গতিতে ব্যবস্থা নেবে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

গণতন্ত্রের প্রশ্নে বিএনপি আপসহীন: মাহ্দী আমিন

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x