ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

চসিক মেয়রকে ‘মেয়াদোত্তীর্ণ’ বলায় জামায়াত আমিরের বক্তব্যের সমালোচনা শাহাদাতের

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। শনিবার লং মার্চ শেষে ফেসবুক লাইভে এসে জামায়াত আমিরের বক্তব্যের সমালোচনা করেন তিনি।

লং মার্চকে ‘লং ড্রাইভ’ হিসেবে উল্লেখ করে শাহাদাত হোসেন বলেন, অনেক বেশি পরিমাণে তেল ও গ্যাস ব্যয় করে তারা লং ড্রাইভ করেছেন। এটি তাদের রাজনৈতিক কর্মসূচি, তারা করতেই পারেন। তবে শফিকুর রহমান তাকে ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলেছেন। অথচ আদালতের রায়ে তিনি বৈধ মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন এবং শপথও নিয়েছেন।

শাহাদাত বলেন, শফিকুর রহমানের ওই বক্তব্যের মাধ্যমে হাসিনার ফ্যাসিবাদকে বৈধতা দেওয়া হয়েছে।

এর আগে শনিবার লালদিঘি ময়দানে লং মার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি সরকার যে স্বৈরাচার, তার বড় উদাহরণ চট্টগ্রামেই রয়েছে। চট্টগ্রামের মেয়র মেয়াদোত্তীর্ণ। শুনেছেন, তিনি যতদিন ইচ্ছা ততদিন ক্ষমতায় থাকবেন। এটি প্রশাসন নাকি স্বৈরশাসন—প্রশ্ন তোলেন তিনি।

শফিকুর রহমান আরও বলেন, সরকার সবগুলো সংস্থায় দলীয় লোক নিয়োগ দিয়েছে। অথচ তাদের ৩১ দফায় বলা হয়েছে, দেশ পরিচালনা করবেন শুধু নির্বাচিত প্রতিনিধিরা। কিন্তু তারা সেই অবস্থান থেকেও সরে গেছে।

শনিবার রাতেই জামায়াত আমিরের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য দেখা যায়। রাত ১টার দিকে কানাডায় অবস্থানরত চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে প্রতিক্রিয়া জানান।

লাইভে শাহাদাত হোসেন বলেন, গত ১৬ বছরে তিনি ১১০টি মামলার আসামি ছিলেন। তার করা মামলার রায় ফ্যাসিবাদী শাসনকে চ্যালেঞ্জ করে দেওয়া হয়েছে। তাকে পরাজিত করা হয়েছিল বলেই তিনি আদালতে মামলা করেছিলেন।

তিনি বলেন, অথচ জামায়াত আমির বলছেন, বর্তমান সরকার ফ্যাসিবাদ কায়েম করছে। তার বক্তব্যে স্পষ্ট হয়েছে, তিনি আওয়ামী লীগের মেয়রের সময়কে ফ্যাসিবাদী সময় হিসেবে বোঝাতে চেয়েছেন।

শাহাদাত হোসেন বলেন, তার মামলার রায়ে বলা হয়েছে, শপথ গ্রহণের পর থেকে তার মেয়াদ স্বাভাবিকভাবে ২০২৯ সাল পর্যন্ত থাকবে। তবে জনগণের বৃহত্তর স্বার্থে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তিনিও নির্বাচন চান। সবারই নির্বাচনে অংশ নেওয়ার অধিকার রয়েছে। তিনিও নিজের জনপ্রিয়তা যাচাই করতে চান।

এ অবস্থায় শফিকুর রহমানের বক্তব্যে বিস্ময় প্রকাশ করে শাহাদাত বলেন, তিনি মনে করেন আওয়ামী লীগের সময়ে অবৈধভাবে একতরফাভাবে তাদের প্রার্থী রেজাউল করিমকে মেয়র ঘোষণা করা হয়েছিল। জামায়াত আমিরের বক্তব্যের মাধ্যমে সেই ঘোষণাকে বৈধতা দেওয়া হয়েছে। তার ভাষ্য, এ বক্তব্যের মধ্য দিয়ে শফিকুর রহমান আওয়ামী লীগের ফ্যাসিজমকে অনেকটা সমর্থন করেছেন।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

চসিক মেয়রকে ‘মেয়াদোত্তীর্ণ’ বলায় জামায়াত আমিরের বক্তব্যের সমালোচনা শাহাদাতের

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x