সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সাবেক মন্ত্রী সাইফুর রহমানের ১৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, দেশের বিভিন্ন সংকট মোকাবিলা করা সম্ভব হয়েছিল। এর পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া একজন যোগ্য অর্থমন্ত্রী পেয়েছিলেন। তিনি ছিলেন আন্তর্জাতিকভাবে প্রশংসিত একজন অর্থনীতিবিদ এবং দেশের কৃষিনির্ভর অর্থনীতির বাস্তবতা গভীরভাবে উপলব্ধি করতেন।
তিনি আরও বলেন, সাইফুর রহমান অর্থমন্ত্রীর দায়িত্বে থাকার সময়ে শেয়ারবাজারে কখনো লুটপাট হয়নি। তিনি প্রশ্ন রেখে বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শেয়ারবাজারে হরিলুট হয়েছে—এমন কথা কি কেউ শুনেছেন? একইভাবে ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্তও শেয়ারবাজারে কোনো লুণ্ঠন হয়নি বলে দাবি করেন তিনি।
রিজভীর ভাষ্য, এর কারণ ছিল সাইফুর রহমানের ব্যবস্থাপনা। শেয়ারবাজারে কারা ফটকাবাজি করছে, তা তিনি যথাযথভাবে বুঝতে পারতেন। সে অনুযায়ী প্রয়োজনীয় সময়ে লকইনসহ অন্যান্য পদক্ষেপ গ্রহণ করতেন তিনি।
সূত্র: দৈনিক ইত্তেফাক

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন