ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

ডিসেম্বরের ‘হাইপ-ন্যারেটিভ’ সেপ্টেম্বরেই শেষ: আসিফ মাহমুদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা ঘিরে তৈরি হওয়া ‘হাইপ’ ও ‘ন্যারেটিভ’ সেপ্টেম্বরেই শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৩১ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আপা (শেখ হাসিনা) নাকি ডিসেম্বরে লীগের (আওয়ামী লীগ) পলাতকদের দেশে ফেরার কথা বলবেন না। মূলত, বললেও তাদের কেউ দেশে ফিরতেন না।’

আসিফ মাহমুদ আরও লেখেন, ‘৫ আগস্ট কীভাবে পরিবারের সবার পালিয়ে যাওয়া নিশ্চিত করে বাকিদের ফেলে রেখে তিনি হেলিকপ্টারে উঠেছিলেন, তা কোনোমতে প্রাণে বেঁচে পালিয়ে যাওয়া নিষিদ্ধ লীগের নেতাদের ভালোভাবেই মনে আছে।’

এনসিপির এই নেতা মন্তব্য করেন, শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরাকে ঘিরে তৈরি হওয়া ‘হাইপ’ ও ‘ন্যারেটিভ’ সেপ্টেম্বরেই শেষ হয়ে গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। সেখানে দুই বছরেরও বেশি সময় ধরে অবস্থান করা শেখ হাসিনা সম্প্রতি আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতাকর্মীদের সঙ্গে দেশে ফেরার প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আমি কোনো নির্দেশনা কাউকে দিচ্ছি না। তবে দেশে-বিদেশে আমাদের সমর্থক-নেতাকর্মী যারা যেখানেই আছেন, তারা তাদের ইচ্ছা প্রকাশ করছেন। তারাও প্রস্তুতি নিচ্ছেন এবং আমার সঙ্গে যেতে চান। আমি নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে পারি না। তবে যারা যেতে চাইবেন, তারা যাবেন।’

সূত্র: দৈনিক ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ডিসেম্বরের ‘হাইপ-ন্যারেটিভ’ সেপ্টেম্বরেই শেষ: আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x