সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত নিয়ম মেনে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পরবর্তীতে আবেদনটি যাচাই-বাছাই করার পাশাপাশি প্রয়োজনীয় দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা শেষে তার আবেদন অনুমোদন করে নির্বাচন কমিশন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটার এলাকা পরিবর্তনের ক্ষেত্রে ইসির নির্ধারিত ফরম-১৩ ব্যবহার করে আবেদন করতে হয়। নাসীরুদ্দীন পাটওয়ারীর ক্ষেত্রেও এই নিয়ম অনুসরণ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তার আবেদন অনুমোদন দেওয়া হয়।
ভোটার এলাকা পরিবর্তনের প্রক্রিয়া শেষ হওয়ায় এখন ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন এনসিপির এই নেতা।
সূত্র: দৈনিক ইত্তেফাক

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন