ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

তাইজে সৌদি জোটের বিমান হামলা, দুই শিশুসহ নিহত ৩

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টেলিভিশন।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে আল-মাসিরাহ জানায়, তাইজের ধুবাব ও মাকবানাহ এলাকায় এসব বিমান হামলা চালানো হয়েছে।

তাইজে যখন সংঘাত ও লড়াই তীব্র হয়ে উঠছে, ঠিক সেই সময় এ হামলার ঘটনা ঘটল। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র বাহিনী হুথিদের কাছ থেকে কয়েকটি অবস্থান পুনর্দখল করেছে। বর্তমানে তারা প্রদেশটির আরও ভেতরের দিকে অগ্রসর হচ্ছে।

এ পরিস্থিতিতে তাইজে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে।

সূত্র: আল-জাজিরা

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

তাইজে সৌদি জোটের বিমান হামলা, দুই শিশুসহ নিহত ৩

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টেলিভিশন।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে আল-মাসিরাহ জানায়, তাইজের ধুবাব ও মাকবানাহ এলাকায় এসব বিমান হামলা চালানো হয়েছে।

তাইজে যখন সংঘাত ও লড়াই তীব্র হয়ে উঠছে, ঠিক সেই সময় এ হামলার ঘটনা ঘটল। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র বাহিনী হুথিদের কাছ থেকে কয়েকটি অবস্থান পুনর্দখল করেছে। বর্তমানে তারা প্রদেশটির আরও ভেতরের দিকে অগ্রসর হচ্ছে।

এ পরিস্থিতিতে তাইজে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে।

সূত্র: আল-জাজিরা

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x