ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

সৌদি তেলের ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী দাবি করেছে, তারা লোহিত সাগরে সৌদি আরবের একটি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি জাহাজের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার এক সপ্তাহেরও বেশি সময় পর এ দাবি সামনে এলো।

মঙ্গলবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, 'সৌদি তেলবাহী ট্যাংকার এনসিসি গাজাল আমাদের ঘোষিত সামুদ্রিক চলাচল নিষেধাজ্ঞা অমান্য করায় সেটিকে লক্ষ্য করে সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।'

তিনি আরও দাবি করেন, ওই অভিযানে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং হামলার পর ট্যাংকারটি পিছু হটতে বাধ্য হয়।

অন্যদিকে, যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, লোহিত সাগর দিয়ে চলাচলের সময় একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে জাহাজটির সব নাবিক নিরাপদ রয়েছেন এবং পরিবেশের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখলের পর থেকে হুথিরা সৌদি-সমর্থিত আন্তর্জাতিক স্বীকৃত ইয়েমেন সরকারের বিরুদ্ধে এক দশকেরও বেশি সময় ধরে লড়াই চালিয়ে আসছে।

গত ২০ জুলাই হুথিরা লোহিত সাগরে সৌদি জাহাজের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে। তাদের অভিযোগ, সৌদি নেতৃত্ব প্রায় ১২ বছর ধরে ইয়েমেনের ওপর 'অন্যায় ও দমনমূলক অবরোধ' বজায় রেখেছে, দেশটির সম্পদ লুট করেছে এবং সর্বাত্মক অবরোধ অব্যাহত রেখেছে।

সে সময় হুথিরা বলেছিল, 'অবরোধের জবাবে অবরোধ আরোপ করা ইয়েমেনের জনগণের অধিকার।'

এর আগে গত সপ্তাহেও লোহিত সাগরে চলাচলরত সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছিল হুথিরা। ইয়াহইয়া সারি জানান, 'এনসেলিয়া ও লায়লা' নামের দুটি সৌদি ট্যাংকারকে অবরোধ লঙ্ঘনের অভিযোগে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এনসেলিয়া ট্যাংকারটি হামলার শিকার হলেও জাহাজটির সব নাবিক নিরাপদ ছিলেন।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে সংযুক্ত করেছে। সুয়েজ খালের মাধ্যমে বিপুল পরিমাণ আন্তর্জাতিক বাণিজ্য, বিশেষ করে তেল পরিবহন, এই পথ দিয়েই পরিচালিত হয়।

ইয়েমেনের উত্তরে এবং জিবুতি ও ইরিত্রিয়ার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই প্রণালির সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র ২৯ কিলোমিটার (১৮ মাইল)। ফলে জাহাজ চলাচল দুটি সংকীর্ণ চ্যানেলের মধ্যেই সীমাবদ্ধ থাকে।

২০২৪ সালে এই প্রণালি দিয়ে প্রায় ৪ দশমিক ১ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত ও পরিশোধিত তেল পরিবহন হয়েছে, যা বৈশ্বিক তেল পরিবহনের প্রায় ৫ শতাংশ।

সূত্র: দেশ রূপান্তর

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২৯ জুলাই ২০২৬

সৌদি তেলের ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x