ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে ওমানের দেওয়া যৌথ ব্যবস্থাপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, প্রস্তাবটি তাদের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ দূর করতে সক্ষম নয়। একই সঙ্গে ইরান নিজেদের একটি বিকল্প প্রস্তাব দিয়েছে এবং সেটি গ্রহণ না হলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে বলে সতর্ক করেছে।

শাফাক নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৮ জুলাই) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, দীর্ঘমেয়াদি আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওমানের প্রস্তাব গ্রহণযোগ্য নয়।

তিনি জানান, তেহরান ওমানের কাছে যে বিকল্প প্রস্তাব দিয়েছে, সেখানে একমুখী জাহাজ চলাচল সম্পূর্ণভাবে ইরানের জলসীমা দিয়ে পরিচালনার কথা বলা হয়েছে। এছাড়া বিপরীতমুখী জাহাজ চলাচলের পথের একটি অংশও ইরানের জলসীমার মধ্য দিয়ে পরিচালিত হবে।

গারিবাবাদি বলেন, "ওমান যদি এই প্রস্তাব গ্রহণ না করে, তাহলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে।" তিনি আরও দাবি করেন, ওমান উপকূলসংলগ্ন দক্ষিণাঞ্চলের নৌপথকে ইরান কখনো বৈধ নৌপথ হিসেবে স্বীকৃতি দেয়নি।

এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, হরমুজ প্রণালির যৌথ ব্যবস্থাপনার জন্য ওমান একটি প্রস্তাব দিয়েছে। মালাক্কা প্রণালির ব্যবস্থাপনা মডেল অনুসরণ করে দেওয়া ওই প্রস্তাবে ইরানের একক নিয়ন্ত্রণের পরিবর্তে যৌথ তদারকির কথা বলা হয়েছে। পাশাপাশি জাহাজ চলাচল, পরিবেশ সুরক্ষা এবং অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহারকারী দেশগুলোর স্বেচ্ছা অর্থায়নের ব্যবস্থাও প্রস্তাব করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। তবে আলোচনা সফল না হলে আবারও সামরিক অভিযান শুরু হতে পারে বলেও তিনি সতর্ক করেছেন।

এর আগে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইস্যুকে কেন্দ্র করে ইরানের ওপর চালানো দুই সপ্তাহের মার্কিন বোমা হামলা সাময়িকভাবে স্থগিত করেন ট্রাম্প। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান কার্যত নিজেদের সঙ্গে সংশ্লিষ্ট নয়—এমন জাহাজের জন্য হরমুজ প্রণালিতে চলাচল বন্ধ করে দেয়।

সূত্র: দেশ রূপান্তর

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২৯ জুলাই ২০২৬

হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব নাকচ করল ইরান

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x