ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদির যৌথ হামলা, নিহত ৮

ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। ওয়াশিংটন ও রিয়াদের দাবি, সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। হামলায় আটজন নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, ইরাকের উত্তরাঞ্চলের নিনেভেহ প্রদেশে চালানো এ হামলায় নিহতরা দেশটির পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর সদস্য। নিনেভেহে পিএমএফের কমান্ড জানিয়েছে, এ ঘটনায় আরও চার সদস্য আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর নির্দেশে মার্কিন বাহিনী এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালানোর অভিযোগে ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সৌদি আরবের সঙ্গে সমন্বয় করে নির্ভুল হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে সেন্টকম জানায়, গত ৭২ ঘণ্টায় আইআরজিসির নির্দেশে চালানো ৩০টির বেশি ড্রোন হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যুদ্ধবিমান ইরাকের পূর্বাঞ্চলের একাধিক অস্ত্র ও রসদ সংরক্ষণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়। তাদের দাবি, আইআরজিসির এসব হামলা ছিল অযৌক্তিক এবং ব্যর্থ।

সেন্টকম আরও জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন নাগরিক ও স্থাপনাকে লক্ষ্য করে ৬০০টির বেশি হামলার চেষ্টা চালিয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, আইআরজিসি ও তাদের সহযোগী গোষ্ঠীগুলোকে এসব হামলা বন্ধ করতে হবে, অন্যথায় যুক্তরাষ্ট্র সামরিকভাবে আরও জবাব দেবে।

ইরাকে হামলার বিষয়টি নিশ্চিত করে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে সমন্বয় করে ইরানে সমর্থিত মিলিশিয়াদের অবস্থানে হামলা চালিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, সোমবার ও মঙ্গলবার সৌদি আরবের পূর্বাঞ্চল এবং রিয়াদ অঞ্চলের তেল স্থাপনা লক্ষ্য করে ছোড়া ড্রোন প্রতিহত করা হয়েছিল। তার দাবি, এসব ড্রোন ইরাকের ভূখণ্ড থেকে ইরান-সমর্থিত মিলিশিয়ারা ছুড়েছিল।

তিনি আরও বলেন, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদে স্বীকৃত আত্মরক্ষার অধিকার এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতেই এ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি উত্তেজনা বৃদ্ধি করতে চায় না। তবে ভবিষ্যতে যেকোনো হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।

অন্যদিকে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, ইরাকে পরিচালিত যুক্তরাষ্ট্র-সৌদির যৌথ হামলা আন্তর্জাতিক আইনে স্বীকৃত আত্মরক্ষার অধিকার প্রয়োগের অংশ। এক বিবৃতিতে বলা হয়েছে, ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়াদের ড্রোন হামলায় সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্যবস্তু হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, সৌদি আরব উত্তেজনা বাড়াতে আগ্রহী নয়। তবে দেশের সার্বভৌমত্ব, নাগরিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: দেশ রূপান্তর

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২৯ জুলাই ২০২৬

ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদির যৌথ হামলা, নিহত ৮

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x