ঢাকা    রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

গাজার দুই ভবনের ধ্বংসস্তূপে ২১ ফিলিস্তিনির দেহাবশেষ উদ্ধার

গাজা উপত্যকার দুটি ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে ২১ ফিলিস্তিনির দেহাবশেষ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। একই সঙ্গে অন্য একটি ভবনের নিচে চাপা পড়ে থাকা আরও ৪০ জনের দেহাবশেষ উদ্ধারে অভিযান শুরু হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সিকে বিষয়টি নিশ্চিত করেন।

মাহমুদ বাসাল আনাদোলুকে জানান, পূর্ব গাজা সিটির ‘আসকুলা’ এলাকার ‘বাতনিজি’ পরিবারের ধ্বংসপ্রাপ্ত বাড়ির নিচ থেকে ১২ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এছাড়া পশ্চিম গাজার ‘কাতিবা’ এলাকার ‘ঘারবিয়া’ পরিবারের বাড়ির ধ্বংসস্তূপ থেকে আরও ৯ জনের দেহাবশেষ পাওয়া যায়।

দুটি স্থানে অনুসন্ধান শেষ করার পর সিভিল ডিফেন্সের উদ্ধারকারীরা জানতে পারেন, জেইতুন এলাকার ‘আল-মাঘরিবি’ পরিবারের ক্ষতিগ্রস্ত বাড়ির নিচে দীর্ঘদিন ধরে অন্তত ৪০ জনের মরদেহ চাপা পড়ে আছে।

এ তথ্য পাওয়ার পর ওই এলাকায় তল্লাশি ও উদ্ধার কার্যক্রম শুরু করেছেন উদ্ধারকারীরা।

সূত্র: দেশ রূপান্তর

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১৬ আগস্ট ২০২৬

গাজার দুই ভবনের ধ্বংসস্তূপে ২১ ফিলিস্তিনির দেহাবশেষ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x