ঢাকা    রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অপরাধ

ইয়াবা সেবনে বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে হত্যা, গ্রেপ্তার ২

রংপুরে শিক্ষক পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

পুলিশ কমিশনার জানান, বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ওরফে জুয়েলসহ চারজনকে হত্যার ঘটনা ঘটে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজন সম্পর্কে মামাতো ভাই। তাদের একজন মুগ্ধ দাস এবং অন্যজন সিদ্ধার্থ দাস।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ওই দুই ব্যক্তি বাড়িতে অবস্থান করে হত্যাকাণ্ড ঘটায়। পরে তারা গোসল করে খেজুর খায় এবং ইয়াবা সেবন করে। পুরো রাত তারা ওই বাড়িতেই ছিল।

পরদিন শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের সময় রাস্তাঘাট ফাঁকা থাকার সুযোগে তারা বাড়ি থেকে বেরিয়ে যায়। এ সময় বাড়িতে থাকা স্বর্ণের গয়নাও নিয়ে যাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

সূত্র: নয়াশতাব্দী

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ২৩ আগস্ট ২০২৬

ইয়াবা সেবনে বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে হত্যা, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

রংপুরে শিক্ষক পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

পুলিশ কমিশনার জানান, বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ওরফে জুয়েলসহ চারজনকে হত্যার ঘটনা ঘটে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজন সম্পর্কে মামাতো ভাই। তাদের একজন মুগ্ধ দাস এবং অন্যজন সিদ্ধার্থ দাস।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ওই দুই ব্যক্তি বাড়িতে অবস্থান করে হত্যাকাণ্ড ঘটায়। পরে তারা গোসল করে খেজুর খায় এবং ইয়াবা সেবন করে। পুরো রাত তারা ওই বাড়িতেই ছিল।

পরদিন শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের সময় রাস্তাঘাট ফাঁকা থাকার সুযোগে তারা বাড়ি থেকে বেরিয়ে যায়। এ সময় বাড়িতে থাকা স্বর্ণের গয়নাও নিয়ে যাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

সূত্র: নয়াশতাব্দী

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x