ঢাকা    রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার পর সাইফুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশন সূত্র জানায়, ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের অংশ হিসেবে সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে রাষ্ট্রপক্ষ তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর আবেদন জানায়।

এর আগে গত ৯ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। শনিবার বিকেলে প্রসিকিউশন এ তথ্য নিশ্চিত করে।

প্রসিকিউশন সূত্র আরও জানায়, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় চলমান তদন্তে উইং কমান্ডার সাইফুর রহমানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে মামলাটির তদন্ত এখনো চলমান রয়েছে।

২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। একই রাতে তার ব্যক্তিগত গাড়িচালক আনসার আলীও নিখোঁজ হন।

তাদের নিখোঁজের পর দীর্ঘ ১৪ বছর পার হলেও ইলিয়াস আলী ও আনসার আলীর কোনো সন্ধান পাওয়া যায়নি। বিভিন্ন সময়ে তাদের নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে নানা দাবি ও তদন্তের তথ্য সামনে এলেও এখন পর্যন্ত তাদের অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি।

ইলিয়াস আলীর নিখোঁজের ঘটনাটি বর্তমানে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তের আওতাভুক্ত। তদন্তে সাইফুর রহমানের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

রোববার তাকে ট্রাইব্যুনালে হাজির করে গ্রেপ্তার দেখানো এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার মধ্য দিয়ে মামলাটির কার্যক্রমে নতুন ধাপ শুরু হলো।

সূত্র: এশিয়া পোস্ট

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ২৩ আগস্ট ২০২৬

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x