মামলার এজাহার ও ভুক্তভোগীর বক্তব্যের বরাতে পুলিশ জানায়, রূপগঞ্জ উপজেলার বরপা শান্তিনগর এলাকার মৃত শাহেদ আলীর ছেলে আলমগীর হোসেনের সঙ্গে ওই তরুণীর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত ১৫ আগস্ট বিয়ের প্রলোভনে ওই তরুণী রূপগঞ্জে আলমগীরের কাছে আসেন। এরপর আলমগীর তাকে বরপা শান্তিনগর এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে যান।
অভিযোগ অনুযায়ী, ওই বাসায় আলমগীর ও তার সহযোগীরা মাদক সেবন করেন। পরে তরুণীকে সেখানে সাত দিন আটকে রেখে যৌন নির্যাতন করা হয়। এ বিষয়ে কাউকে জানালে ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন ভুক্তভোগী।
পরবর্তীতে ভাড়া বাসার মালিক বিষয়টি জানতে পেরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অভিযুক্ত কয়েকজন সেখান থেকে পালিয়ে যান।
পরে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে আলমগীর হোসেন, শাওন, শুভ, মোস্তফা, জীবন, রুনা ও পাপীয়াকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন।
নারায়ণগঞ্জ জেলা ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম জানান, এ ঘটনায় ধর্ষণ মামলা করা হয়েছে। মামলার পর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
সূত্র: অভয়নগর

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন