ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরান তার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল। তবে এ দাবির সমর্থনে তিনি কোনো বিস্তারিত তথ্য বা প্রমাণ দেননি।
সম্প্রতি ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ১৪’-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে নেতানিয়াহু এ অভিযোগ করেন। তবে কথিত ঘটনাটি কখন ঘটেছিল, তার দুই ছেলে—ইয়াইর নেতানিয়াহু ও অ্যাভনার নেতানিয়াহুর—মধ্যে কাকে লক্ষ্য করা হয়েছিল কিংবা বিষয়টি কতদূর এগিয়েছিল, সে সম্পর্কে তিনি কোনো স্পষ্ট তথ্য দেননি।
আগামী দেশব্যাপী নির্বাচন সামনে রেখে ইসরায়েলের একটি নিরাপত্তা সংস্থা তার এক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানিয়েছে—এমন খবরের প্রতিক্রিয়া জানাতে গিয়ে নেতানিয়াহু তার ছেলেদের প্রসঙ্গ তোলেন।
সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘আমার ছেলেদের কথা যদি বলি—এখানে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। হ্যাঁ, ইরান আমার এক ছেলেকে লক্ষ্যবস্তু করেছিল। ইরান আমার এক ছেলেকে হত্যা করার চেষ্টা করেছিল।’
সূত্র: স্কাই নিউজ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন