সোমবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস (ওএফএসি) তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ভাষ্য, ওয়েলব্রেড ক্যাপিটাল মূলত মোহাম্মদ হোসেইন শামখানির নিয়ন্ত্রণে পরিচালিত হয়। তিনি ট্যাংকার ও পণ্যবাহী জাহাজের বড় একটি বহর পরিচালনা করেন। এসব জাহাজের মাধ্যমে ইরান ও রাশিয়ার তেল বিশ্বের বিভিন্ন ক্রেতার কাছে সরবরাহ করা হয়।
মোহাম্মদ হোসেইন শামখানি ইরানের জ্যেষ্ঠ নৌ কর্মকর্তা ও রাজনীতিক আলি শামখানির ছেলে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চালানো বিমান হামলায় আলি শামখানি নিহত হন। ওই হামলার মধ্য দিয়েই চলমান যুদ্ধের সূচনা হয়।
মার্কিন অর্থ মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওয়েলব্রেড ক্যাপিটালের দুবাই ও জেনেভা শাখাকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। ফ্রান্সে প্রতিষ্ঠানটির একটি জৈব জ্বালানি শোধনাগারও এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হয়েছে।
ওয়াশিংটনের দাবি, ইরানের প্রচলিত ব্যবসায়িক নেটওয়ার্কের বাইরে শামখানি ওয়েলব্রেড ক্যাপিটাল প্রতিষ্ঠা করেছিলেন। তবে প্রতিষ্ঠানটির পরিচালনার ক্ষেত্রে তার নিয়ন্ত্রণ রয়েছে।
ইরান থেকে তেল ও অর্থ বিদেশে সরিয়ে নিতে সহায়তা করার অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান অভিযানের অংশ হিসেবেই ওয়েলব্রেড ক্যাপিটালের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।
সূত্র: আমার দেশ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন