ঝালকাঠির রাজাপুর উপজেলার আদর্শ পাড়ায় বসতঘরে চুরি করতে ঢুকে এক নার্সকে কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, আদর্শ পাড়ার কাইয়ুম ফকিরের ভবনের ২য় তলায় ভাড়া থাকেন ডিএনএফ চিকিৎসক শাহিন ও তার স্ত্রী ক্লিনিকের নার্স নওরীন আক্তার।
গভীর রাতে চোরের দল রান্নাঘরের ভেন্টিলেটর ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এসময় নওরীন আক্তারের ঘুম ভেঙে গেলে তিনি টের পেয়ে চিৎকার দেন। তখন চোরেরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করে পালিয়ে যায়।
চিৎকার শুনে আশপাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় নওরীন আক্তারকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানা গেছে।
চোরেরা ঘর থেকে কী কী মালামাল চুরি করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিবার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছে।
খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।
রাজাপুর থানার ওসি জানান, "ঘটনাটি তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।"
এ ঘটনার পর আদর্শ পাড়ার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন