ঢাকা    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

৪৮ ঘণ্টায় আমার বিরুদ্ধে ১০৯টি উদ্দেশ্যমূলক সংবাদ: হাসনাত

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, একটি মিডিয়া গ্রুপের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর বক্তব্য দেওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর বিরুদ্ধে ১০৯টি উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করা হয়েছে। তবে প্রচলিত আইনের সীমাবদ্ধতার কারণে এসব সংবাদের বিষয়ে কার্যকর কোনো আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি।

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন করার সময় তিনি এ অভিযোগ করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে এ সময় সংসদের অধিবেশন চলছিল।

হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমান প্রেস কাউন্সিলের আইনি কাঠামোতে শুধু প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত অপতথ্য বা বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে অভিযোগ করার সুযোগ রয়েছে। এ কারণে প্রিন্ট মিডিয়ার মালিকানাধীন অনলাইন পোর্টালে কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে অপতথ্য প্রচার করা হলেও তার বিরুদ্ধে একই ধরনের প্রতিকার পাওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, বিরোধী দলকে লক্ষ্য করে নিয়মিত এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। অনলাইনে প্রকাশিত এসব অপপ্রচারের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে কীভাবে প্রতিকার পাওয়া যাবে এবং এ বিষয়ে বিদ্যমান আইন সংশোধনের কোনো উদ্যোগ নেওয়া হবে কি না—এ বিষয়ে প্রশ্ন তোলেন তিনি।

জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, শুধু বিরোধীদলীয় সদস্যরাই নন, দেশের সাধারণ মানুষ, সরকারি দলের বিভিন্ন সদস্য এবং প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরাও বিভিন্ন ধরনের অপপ্রচারের শিকার হচ্ছেন। এসব অপপ্রচারের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রেস কাউন্সিলকে নতুনভাবে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনলাইন পোর্টালের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। এ-সংক্রান্ত প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।

সূত্র: বিডি লাইভ ২৪

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

৪৮ ঘণ্টায় আমার বিরুদ্ধে ১০৯টি উদ্দেশ্যমূলক সংবাদ: হাসনাত

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x