ঢাকা    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

জাতীয় ছাত্রশক্তির সভাপতি পদ ছাড়লেন জাহিদ আহসান

ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন জাহিদ আহসান। তাঁর পদত্যাগের পর সংগঠনটির সিনিয়র সহসভাপতি আহসান লাবীবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত জাতীয় ছাত্রশক্তির পঞ্চম সাধারণ সভায় জাহিদ আহসানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়। এরপর সভায় উপস্থিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের মতামত এবং সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আহসান লাবীবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

জাহিদ আহসান বলেন, তাঁর মা অসুস্থ হওয়ায় পরিবারকে সময় দেওয়ার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে সংগঠনটির কাউন্সিলও সামনে থাকায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, ‘আমার মা অসুস্থ। আমার পরিবারকে সময় দেওয়া দরকার। এমনিতেও আগামী ১২ সেপ্টেম্বর আমাদের কাউন্সিল। আমাদের তেমন সময়ও নেই। তাই পদত্যাগ করেছি।’

সাধারণ সভায় দীর্ঘ আলোচনা শেষে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে জাহিদ আহসান বলেন, ভবিষ্যতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূল দলে যোগ দিয়ে তিনি সক্রিয় রাজনীতিতে থাকবেন।

অন্যদিকে ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবীব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সমাজসেবা সম্পাদক ও সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সভায় জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিলের তারিখও ঘোষণা করা হয়। আগামী ১২ অক্টোবর সংগঠনটির প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হবে।

কাউন্সিলের প্রস্তুতি কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) মহির আলম।

সূত্র: বিডি লাইভ ২৪

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় ছাত্রশক্তির সভাপতি পদ ছাড়লেন জাহিদ আহসান

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x