ঢাকা    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

দেশ অস্থিতিশীল করতে সামাজিকমাধ্যমে অপপ্রচার চলছে: প্রধানমন্ত্রী

দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন সরকারপ্রধান।

তারেক রহমান বলেন, সমাজবিরোধী অপশক্তি যাতে পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশে আবারও গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। ধর্মের নামে কোনো বিভাজন সরকার চায় না। দেশে সব মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে।

অনুষ্ঠানে পুরোহিতদের হাতে মাসিক সম্মাননার চেক তুলে দেন সরকারপ্রধান।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

দেশ অস্থিতিশীল করতে সামাজিকমাধ্যমে অপপ্রচার চলছে: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন সরকারপ্রধান।

তারেক রহমান বলেন, সমাজবিরোধী অপশক্তি যাতে পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশে আবারও গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। ধর্মের নামে কোনো বিভাজন সরকার চায় না। দেশে সব মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে।

অনুষ্ঠানে পুরোহিতদের হাতে মাসিক সম্মাননার চেক তুলে দেন সরকারপ্রধান।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x