শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
গোলাম পরওয়ার বলেন, লংমার্চে অংশগ্রহণকারী গাড়ির সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এখন পর্যন্ত কর্মসূচিতে প্রায় দেড় হাজার গাড়ি অংশ নেওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, ‘এই লংমার্চ সরকার পতনের কোনো কর্মসূচি নয়। গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যেই ১১ দলীয় জোট নিয়মতান্ত্রিক ও গঠনমূলকভাবে এই কর্মসূচি পালন করবে।’
জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, শুক্রবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে লংমার্চের উদ্বোধনী সমাবেশ হবে। এরপর পূর্বনির্ধারিত বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হবে।
লংমার্চের পথে নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল এবং মীরসরাইয়ে পথসভা করার কথা রয়েছে। কর্মসূচির শেষ পর্বে চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।
লংমার্চ সফল করতে প্রশাসনের সহযোগিতা চেয়ে গোলাম পরওয়ার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর থেকেই বিরোধী দল জনগণের দুর্ভোগ কমাতে সংসদের ভেতরে ও বাইরে নিয়মতান্ত্রিক, গঠনমূলক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিরোধী দলের সবচেয়ে বড় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক সহায়তা দেওয়া উচিত। এর মাধ্যমে সরকার জনগণের আস্থা ধরে রাখতে সক্ষম হবে।
সূত্র: বিডি টুয়েন্টি লাইভ

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন