শুক্রবার বিকেল ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড এলাকা থেকে গণমিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হোটেল নূরজাহানের সামনে স্থাপিত পথসভা মঞ্চের সামনে গিয়ে শেষ হয়।
কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ জানান, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হবে। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা শেষে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে গিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
আয়োজকদের আশা, লংমার্চে এক হাজারের বেশি যানবাহন অংশ নেবে। মহাসড়কের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগর এলাকার নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এতে অংশগ্রহণ করবেন বলে জানান তিনি।
কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ৫ সেপ্টেম্বর দুপুর ১২টায় কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডে নূরজাহান হোটেলসংলগ্ন মাঠে বড় পরিসরে পথসভা অনুষ্ঠিত হবে। সেখানে ১১ দলীয় ঐক্যের জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় পর্যায়ের নেতাদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ (বীর বিক্রম), এনসিপির চেয়ারম্যান ও জুলাই আন্দোলনের অন্যতম অগ্রনায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর উপস্থিত থাকার কথা রয়েছে।
গণমিছিল ও পরবর্তী কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য আব্দুস সাত্তার, দক্ষিণ জেলা আমির মুহাম্মদ শাহজাহান, সেক্রেটারি ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, উত্তর জেলা নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মু. মজিবুর রহমান ভূঁইয়া, মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা সোলায়মান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা মহানগরী সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত উপস্থিত ছিলেন।
এ ছাড়া এবি পার্টি কুমিল্লা মহানগরীর সভাপতি জিএম সামদানি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক রফিকুল ইসলাম, মোহাম্মদ হোসাইন, মাওলানা দেলোয়ার হোসেন সবুজসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
সূত্র: আমার দেশ

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন