ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

দেড় ঘণ্টার অবস্থান শেষে শাহবাগ ছাড়লেন ঢাকাস্থ নোয়াখালীবাসী

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে প্রায় দেড় ঘণ্টা শাহবাগ মোড়ে অবস্থান ও বিক্ষোভের পর সড়ক ছেড়েছেন ঢাকায় বসবাসরত নোয়াখালীর বাসিন্দারা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে গেলে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে বিকেল ৪টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ঢাকাস্থ নোয়াখালীর বাসিন্দারা। নোয়াখালীকে দ্রুত বিভাগ ঘোষণার দাবিতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন। এতে শাহবাগ মোড় পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে জুমার নামাজ শেষে রাজধানীর প্রেস ক্লাব এলাকা থেকে মিছিল নিয়ে মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগে আসেন আন্দোলনকারীরা। পাশাপাশি চকবাজার, মতিঝিল, কামরাঙ্গীরচরসহ ঢাকার বিভিন্ন এলাকা থেকেও নোয়াখালীর বাসিন্দারা কর্মসূচিতে যোগ দেন। আন্দোলনকারীদের দাবি, নোয়াখালী ও পার্শ্ববর্তী লক্ষ্মীপুর ও ফেনী থেকেও অনেকে বাসে করে ঢাকায় এসে কর্মসূচিতে অংশ নেন।

অবস্থান কর্মসূচি চলাকালে ‘নোয়াখালী বিভাগ চাই’, ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’সহ বিভিন্ন স্লোগানে শাহবাগ এলাকা মুখর হয়ে ওঠে। সাউন্ড বক্সে গান ও স্লোগানের সঙ্গে অনেক আন্দোলনকারীকে উৎসবমুখর পরিবেশে কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।

অবরোধের ফলে শাহবাগ থেকে গুলিস্তান হয়ে ধানমন্ডি এবং শাহবাগ হয়ে গাবতলীসহ বিভিন্ন সড়কে গণপরিবহন ও সিএনজি চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশে কয়েকটি গুরুত্বপূর্ণ হাসপাতাল থাকায় এ সময় জরুরি সাইরেনযুক্ত অ্যাম্বুলেন্স চলাচল করতে দেখা যায়।

একপর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীরা সড়কের মাঝখান থেকে সরে গেলে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল পুনরায় শুরু হয়।

সূত্র: বাংলা ট্রিবিউন

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

দেড় ঘণ্টার অবস্থান শেষে শাহবাগ ছাড়লেন ঢাকাস্থ নোয়াখালীবাসী

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x