ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

মরার পর বেশি জ্বালিয়েছেন শেখ মুজিব: শাহরিয়ার কবির

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির বলেছেন, গ্রামের এক মৃত ব্যক্তির কর্মকাণ্ডের উদাহরণ টেনে তিনি দেখেছেন—জীবিত অবস্থায় ওই ব্যক্তি গ্রামবাসীকে যেমন ভুগিয়েছেন, মৃত্যুর পর তার শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে মামলা ও কারাবাসের মাধ্যমে গ্রামবাসীর ওপর আরও বেশি চাপ তৈরি হয়েছিল। সেই ব্যক্তির সঙ্গে তুলনা করে শাহরিয়ার কবির বলেন, জীবিত অবস্থায় যতটা মানুষকে জ্বালিয়েছেন, মৃত্যুর পর তার চেয়েও বেশি জ্বালিয়েছেন শেখ মুজিব।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মঞ্চ ২৪ আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী শক্তির অনৈক্য ও বাংলাদেশের ক্ষতি’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

শাহরিয়ার কবির বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনার মধ্য দিয়ে জাতি একটি অভিশাপ থেকে মুক্ত হয়েছিল। তিনি প্রশ্ন করেন, কর্নেল ফারুক ও রশিদের মতো মুক্তিযোদ্ধারা কেন শেখ মুজিবকে গুলি করে হত্যা করেছিলেন। তার ভাষ্য, যখন দেশকে ভারতের কাছে বর্গা দেওয়া হচ্ছিল, তখন মুক্তিযোদ্ধারা এ পদক্ষেপ নিয়েছিলেন।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের পটপরিবর্তনের পর কর্নেল ফারুক ও রশিদকে ইনডেমনিটি বা আইনি সুরক্ষা দেওয়া হয়েছিল। পরে ১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতায় এসে দুই দশক পর ওই সুরক্ষা আইন বাতিল করেন এবং সংশ্লিষ্টদের ফাঁসিতে ঝোলানো হয়।

সিনিয়র এই আইনজীবী বলেন, সংবিধানে ইনডেমনিটি বা সুরক্ষা অন্তর্ভুক্ত না করা পর্যন্ত এবং ভারতের লিখিত সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত এই বিপ্লব চলতে থাকবে। তার দাবি, শেখ হাসিনা ও শেখ মুজিব এখন মৃত। আর যারা ডিসেম্বরে ফিরে আসার স্বপ্ন দেখছেন, তারা কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও শেখ হাসিনা আর কখনো ফিরে আসবেন না।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মরার পর বেশি জ্বালিয়েছেন শেখ মুজিব: শাহরিয়ার কবির

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x