শুক্রবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পাবলিক হলে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬’-এর ওরিয়েন্টেশন ক্লাস এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের পেশাগত কল্যাণ ও বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নির্ধারিত বাজেট বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি প্রেস কাউন্সিলের মাধ্যমে ‘হলুদ সাংবাদিকতা’ ও অপসাংবাদিকতা প্রতিরোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার কার্যক্রম চলছে।
হাওরাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধা এবং তাদের জন্য আলাদা একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের বিষয়ে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি জাতীয় পর্যায়ের। হাওর অঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াত ও পড়াশোনার সুবিধার বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে পর্যালোচনা করছে। শিগগিরই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, শুধু জিপিএ-৫ বা ভালো ফল করাই যথেষ্ট নয়। শিক্ষার্থীদের মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। পরিবার, শিক্ষক ও দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকার পাশাপাশি নৈতিকতার চর্চা করলে প্রকৃত সাফল্য অর্জন সম্ভব।
তিনি জানান, তৃণমূলের যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে মাঠগুলো আধুনিকায়নের কাজ চলছে। পাশাপাশি অনলাইন ও টেলিভিশনে চাইনিজ ও অ্যারাবিক ভাষা শেখানোর বিশেষ কার্যক্রমও চালু করা হচ্ছে।
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলিলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী এবং জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।
শুক্রবার সকাল ১০টায় শুরু হওয়া এ আয়োজনে কেন্দুয়া উপজেলা বিএনপির নেতারা, জেলা প্রশাসনের কর্মকর্তারা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
সূত্র: সুখবর

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন